(27 November 1967 / Moez Monzil, Komlapur, Faridpur, Bangladesh)

What do you think this poem is about?

তোমার তুলনা

তুমি শীতে আমার গরম কাপড়ের মতো
তোমাকে ছাড়া শীতে বড় কষ্ট হয়
শীতল-রক্তবিশিষ্ট প্রাণীদের মতো
শীতকাল শীতনিদ্রায় কাটাতে ইচ্ছা হয়
তুমি আমার গ্রীষ্মের বৃষ্টির মতো
তুমি এত কাঙ্খিত ও কল্যানময়
তুমি আমার বর্ষার বিকালে সূর্যের হাসি
আমার জগত সোনায় ভরে তোমার আলোতে
তুমি শরৎের পূর্ণিমা রাতের মতো
আমার কল্পনা ও বাস্তবের মিলন রেখা তুমি
তুমি হেমন্তের তারাময় আকাশের মতো
আমার আদিগন্ত আশা ও আমার বিষ্ময় তুমি
তুমি আমার বসন্তের সকালের মতো
রঙ রূপ রসে ভরা যৌবনের গান
তুমি আমার ঘুমের ওষুধের মতো
তোমাকে ছাড়া ঘুম আসতে চায় না
তুমি আমার গোসলের পানির মতো
তুমি নাই তাই গোসল করতে ইচ্ছা হয় না
তুমি আমার সুস্বাদু খাবারের মতো
তুমি নাই তাই খেতে অরুচি হয়
তুমি আমার বিশুদ্ধ বাতাসের মতো
তোমাকে ছাড়া দম বন্ধ হয়ে আসে
তুমি আমার আয়ু বাড়ানোর মন্ত্রের মতো
তোমাকে ছাড়া মরে যেতে ইচ্ছা হয়

Submitted: Monday, February 11, 2013
Edited: Monday, February 11, 2013


Comments about this poem (তোমার তুলনা by Asif Andalib )

Enter the verification code :

There is no comment submitted by members..
[Hata Bildir]