(27 November 1967 / Moez Monzil, Komlapur, Faridpur, Bangladesh)

What do you think this poem is about?

তোমার হৃদয়ের দরজা

আজো চার চোখের মিলন হলো না হলো না
তোমার হৃদয়ের দরজা খোলো না খোলো না ।।

এসো আমার আকাশে পূর্ণিমা হোয়ে
যাক আমার জমিনে সুবাতাস বোয়ে
এসো আমার গানেসুরে না বোলো না বোলো না ।।

না বোলো না হাত রাখো হাতে
স্বপ্নের রাজ্যে চলো এক সাথে ।

এসো আমার জীবনে ফাল্গুন হোয়ে
এসো রঙ রূপ রস সুগন্ধ লোয়ে
এসো আমার বাহুডোরে না বোলো না বোলো না ।।

Submitted: Sunday, February 03, 2013


Comments about this poem (তোমার হৃদয়ের দরজা by Asif Andalib )

Enter the verification code :

There is no comment submitted by members..
[Hata Bildir]